উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস অনন্যা ব্যাংক হতে ক্রেডিট কার্ড পেয়েছেন। যে ইলেকট্রনিক কার্ড ব্যবহার করে গ্রাহক ক্রেডিট বা ঋন সুবিধা গ্রহণ করতে পারেন তা হল ক্রেডিট কার্ড। এই কার্ড ব্যবহারে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা যায়, ঋণ হিসেবে ব্যাংক প্রদান করে। উদ্দীপকে দেখা যাচ্ছে মিসেস অনন্যা "প্রত্যয় ব্যাংক লিমিটেড" হতে একটি সাংকেতিক নম্বরযুক্ত প্লাস্টিক কার্ড পেয়েছেন যা দিয়ে তিনি অর্থ উত্তোলন, পণ্যের মূল্য পরিশোধ ও প্রয়োজনীয় ধার করতে পারেন। ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে গ্রাহক তার জমাকৃত টাকা উত্তোলন করতে পারে এবং বিভিন্ন সুপারশপে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন। এমনকি যদি কখনো জমার অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে তাহলে গ্রাহক একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারে। অর্থাৎ মিসেস অনন্যা ব্যাংক হতে যে কার্ডটি পেয়েছেন সেটি হল ক্রেডিট কার্ড।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর