উদ্দীপকে "প্রত্যয় ব্যাংক লিমিটেড" এর ব্যবস্থাপক মিসেস অনন্যা কে যে পরামর্শ দিয়েছেন সেটি কি তার সমস্যার সমাধানের সক্ষম হবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে "প্রত্যয় ব্যাংক লিমিটেড" এর ব্যবস্থাপক মিসেস অনন্যা কে "অনলাইন ব্যাংকিংয়ে" যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কম্পিউটার নির্ভর প্রযুক্তিতে ব্যাংকের একাধিক শাখা বা অন্য ব্যাংকের শাখার সাথে যুক্ত থাকে। যাতে করে ব্যাংকিং কার্যক্রম সহজতর হয়। উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে বিমার প্রিমিয়াম সহ গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ এ সমস্যার পড়ছেন। এই সমস্যার সমাধানের জন্য তার একমাত্র ভরসা হলো অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নেটওয়ার্কের অধীনে ব্যাংকের যেকোনো শাখায় একজন গ্রাহক তার সেবা গ্রহণ করতে পারে। এমনকি অর্থ জমা, অর্থ উত্তোলন, চেক এর অর্থ সংগ্রহ, অন্য কোন পক্ষ হতে সরাসরি হিসাবে অর্থ জমা, বিভিন্ন বিল প্রদান করতে পারে। যেহেতু মিসেস অনন্যা বীমা প্রিমিয়াম ও গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল পরিশোধের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই অনলাইন ব্যাংকিং তার সমস্যার সমাধান করতে পারবে। অতএব প্রযুক্তির নির্ভর নির্ভেজাল দ্রুত বেকিং কার্যক্রম ও বিভিন্ন বিল প্রদান ও গ্রহণের জন্য মিসেস অনন্যার মত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করা।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে "প্রত্যয় ব্যাংক লিমিটেড" এর ব্যবস্থাপক মিসেস অনন্যা কে যে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর