"অগ্রাধিকার শেয়ার হলো নিশ্চিত নিরাপদ আয়ের উৎস" -ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানের মুনাফা হলেই অগ্রাধিকার শেয়ারহোল্ডারগণ পূর্বে উল্লিখিত নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। তাই অগ্রাধিকার শেয়ারকে নিশ্চিত নিরাপদ আয়ের উৎস বলা হয়। মুনাফা হলে প্রতিষ্ঠান অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানে বাধ্য। তাছাড়া আর্থিক সংকটের কারণে লভ্যাংশ প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে মুনাফা অর্জিত হলেই অগ্রাধিকার শেয়ার মালিকদের পূর্বের বকেয়াসহ সকল লভ্যাংশ পরিশোধ করা হয়। এজন্য অগ্রাধিকার শেয়ারকে নিশ্চিত ও নিরাপদ আয় হিসেবে বিবেচনা করা হয়।
HSC Finance 1st Paper Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 6: দীর্ঘমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
"অগ্রাধিকার শেয়ার হলো নিশ্চিত নিরাপদ আয়ের উৎস" -ব্যাখ্যা করো।
উত্তর