নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল্যায়ন করো।
উত্তর: নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা অপরিসীম। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। উত্তম ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সহায়ক। ব্যবস্থাপনার অন্যতম কাজ হলো সংগঠন। উদ্দীপকের সাইফুর রহমান সংগঠন কাজটি দ্বারা কর্মীদের কেবল দায়িত্বই প্রদান করেন না, সাথে সাথে যথাযথ কর্তৃত্বও অর্পণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য সহজে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্রিত করেন। পরবর্তীতে এর আলোকে কর্মীদের ওপর অর্পিত দায়িত্বের খোঁজ-খবর নিয়ে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেন। সাইফুর রহমানের জবাবদিহিতা কাজটি দ্বারা প্রতিষ্ঠানের কর্মীরা সর্বদা তাদের কাজ সম্পর্কে সচেতন থাকেন। তারা তাদের সর্বোচ্চ দক্ষতা প্রয়োগের মাধ্যমে নাইন-স্টার গ্রুপের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন। তাই বলা যায়, জবাবদিহিতা কাজের দ্বারা নাইন-স্টার গ্রুপের সফলতা অর্জিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
