'ক' স্থানের কাজটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানের কাজটি হলো পরিকল্পনা, যা নিয়ন্ত্রণ কাজের সাথে প্রত্যক্ষ সম্পর্ক রাখে। পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে প্রতিষ্ঠানে কী কাজ করা হবে, কে করবে, কীভাবে ও কখন করা হবে ইত্যাদি বিষয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পাদিত হচ্ছে কিনা, তা যাচাই, বিচ্যুতি নির্ণয়, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকের পরিকল্পনার আলোকেই সংগঠন ও কর্মীসংস্থানসহ ব্যবস্থাপনার যাবতীয় কাজ পরিচালিত হয়। চিত্রে সর্বশেষ ধাপে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি রয়েছে। পরিকল্পনার আলোকেই নিয়ন্ত্রণের কার্যক্রম সম্পাদিত হয়। আমার মতে, প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিকল্পনা প্রণয়ন করে। আর নির্দিষ্ট লক্ষ্য অর্জন বিষয়টি তদারকি করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কাজ সম্পাদিত না হলে নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সংশোধনী ব্যবস্থার আলোকে পরবর্তী বছর বা সময়ের জন্য নতুন পরিকল্পনা প্রণীত হয়। এভাবে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
'ক' স্থানের কাজটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর