দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনের জনাব সাজ্জাদ গৃহীত ব্যবস্থাপনার কাজটির ভূমিকার বিশ্লেষণ কর।
উত্তর: দলগত প্রচেষ্টা বলতে ব্যবস্থাপনার সমন্বয় সাধন কাজের কথা বলা হয়েছে, যা প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সমন্বয় সাধন বলে। এর অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি, অদক্ষতা ও বিশৃঙ্খলা এবং সর্বত্রই ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য। উদ্দীপকের জনাব সাজ্জাদ স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এরিয়া ম্যানেজার হিসেবে দশজন সুপারভাইজার কে পরিচালনা করেন। তিনি তাদের প্রভাবিত করে দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ অর্জন করে থাকেন। জনার তানভীর তার অধীনে কর্মরত একজন সুপারভাইজার। তিনি জনক সাজ্জাদ করতে গৃহীত পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে ভালো ফল পাচ্ছেন। প্রতিটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় কাজের সাফল্য অর্জনের জন্য সমন্বয়ে অপরিহার্য। কারণ সমন্বয়ের মাধ্যমে দলীয় প্রচেষ্টাকে জোরদার করা যায়। ফলে সকলের প্রতি স্থায়ী প্রতিষ্ঠা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই সমন্বয়ের প্রতি গুরুত্বরোপ করেছে, যার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনের জনাব সাজ্জাদ গৃ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর