উদ্দীপকের মি. রফিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. রফিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে জড়িত। যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতি, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয় তাকে কর্মীসংস্থান বলে। প্রতিষ্ঠানের কার্যাবলী সুন্দরভাবে সম্পাদন করতে প্রয়োজনীয় কর্মী বা মানব সম্পদের প্রয়োজন। উক্ত কর্মী কর্মীসংস্থান কাজের মাধ্যমে সংগ্রহ করতে হয়। উদ্দীপকে, মি.শাহেদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি উৎপাদন বিভাগের কিছুসংখ্যক কর্মীর মান উন্নয়নের জন্য একটি বিভাগের প্রধান কর্মকর্তা মি. রফিককে নির্দেশ প্রদান করেন। মি. রফিক নির্দেশ অনুযায়ী কর্মীদের মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত মান উন্নয়নের কাজটি কর্মসংস্থান কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি. রফিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে জড়িত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকের মি. রফিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কোন ক…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর