জোড়া-মই-শিকল নীতি বলতে কী বোঝায়?
উত্তর: প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের উচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে নিম্ন স্তরে এবং জবাবদিহিতা নিম্ন স্তর থেকে পর্যায়ক্রমে উচ্চ স্তরে শিকলের মতো প্রভাবিত হওয়াকে জোড়া মই শিকল নীতি বলে। জোড়া মই শিকল নীতি অনুসারে প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্থনদের নিকট পৌঁছায় এবং কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্য বিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন হতে পর্যায়ক্রমে উপরের স্তরে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে শিকলের মত রূপ লাভ করে। এভাবে প্রতিটি বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কর্তৃত্বের শিকলের কারো না কারো সাথে সম্পর্কযুক্ত থাকে। এমন শিকলের উপরের দিকে থাকে শীর্ষ পর্যায়ে নির্বাহী কর্মকর্তা এবং নিচের দিকে থাকে প্রথম সারির ব্যবস্থাপক ও তার সাথে কর্মীগণ সম্পৃক্ত থাকে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জোড়া-মই-শিকল নীতি বলতে কী বোঝায়?
উত্তর