সাক্ষাৎকার কেন গ্রহণ করা হয়?
উত্তর: যে আনুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতিতে সাক্ষাৎকার দাতার সাথে সাক্ষাৎকার গ্রহীতার মুখোমুখি কথোপকথন সংঘটিত হয় তাকে সাক্ষাৎকার বলে। কর্মী নির্বাচন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা গ্রহণের পর যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়ে থাকে। অবশ্য লিখিত পরীক্ষার পূর্বে ও সাক্ষাৎকার গ্রহণ করা যায়। এক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় না সেখানে সরাসরি এরূপ সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা করা হয়। সংক্ষিপ্ত সময়ের জন্য এমন সাক্ষাৎকার নেওয়া হলেও এর মাধ্যমে সরাসরি কর্মীর জ্ঞান, যোগ্যতা, আচার-আচরণ ও অন্যবিধ অবস্থা জানা যায়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
সাক্ষাৎকার কেন গ্রহণ করা হয়?
উত্তর