উদ্দীপকের "ক" চিহ্নিত কাজের সাথে "খ" চিহ্নিত কাজের সম্পর্ক কি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের "ক" চিহ্নিত স্থানে পরিকল্পনা বসবে এবং "খ" চিহ্নিত স্থানে নিয়ন্ত্রণ বসবে। উভয়ের কাজের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ কে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্য ফলের তুলনা করে নির্নীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকে নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিট ওপিট।কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় তা নিয়ন্ত্রণ দিয়ে শেষ করতে হয়। উদ্দীপকে "ক"চিহ্নিত স্থানে পরিকল্পনা বসবে এবং" খ" চিহ্নিত স্থানে নিয়ন্ত্রণ বসবে। ব্যবস্থাপনার কাজগুলো চক্র কারে আবর্তিত হয় অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ কাজ দিয়ে শেষ হয়। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। যে কাজের পরিকল্পনা প্রমাণ করা হয়েছিল তা কতটুকু সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে জানা যায়। প্রতিষ্ঠানের কার্যকলের মধ্যে কোন ধরনের বিচ্যুতি হয়েছে কিনা তা থাকলে কিভাবে সংশোধন করা সম্ভব তা নিয়ন্ত্রণ কার্যাবলীর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সফলতা ও ব্যর্থতা তথা যথার্থতা নির্ধারণ করার জন্য নিয়ন্ত্রণকার্য অপরিহার্য। তাই বলা হয়, উদ্দীপকের পরিকল্পনা কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকের "ক" চিহ্নিত কাজের সাথে "খ" চিহ্নিত কাজের সম্পর্ক কি? বিশ্…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর