আদেশের ঐক্য নীতির প্রয়োজনীয়তা কি?
উত্তর: একজন মাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যের নীতি বলে। আদেশের ঐক্য নিজের মূল কথা হলো একজন কর্মীর প্রত্যক্ষভাবে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবেন। ভুল ত্রুটি হলে তার নিকট জবাবদিহীতা করবেন। দ্বৈত অধীনতা বা দুজনের অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না।ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালিত করতে আদেশের ঐক্য নীতি খুব প্রয়োজন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
আদেশের ঐক্য নীতির প্রয়োজনীয়তা কি?
উত্তর