জনাব রিমনের কাজের সাথে ব্যবস্থাপনার কোন স্তরের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব লিমনের কাজের সাথে ব্যবস্থাপনার মধ্যস্তরের সাদৃশ্য রয়েছে। যে স্তরের ব্যবস্থাপক উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা সমন্বয় ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাকে মধ্যস্তরের ব্যবস্থাপক বলে। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা যাতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সে বিষয় এই স্তর থেকে তদারকি করা হয়। এরা সাধারণত উচ্চপর্যায়ের ব্যবস্থাপকের কাছ থেকে সামগ্রিক কৌশল, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন এবং তা নির্দিষ্ট কর্মসূচিতে পরিণত করেন এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের নির্দেশনা দেন। এরা মূলত উচ্চ স্তর ও নিম্নস্তরে ব্যবস্থাপনার মধ্যে সেতুবন্ধন তৈরি করে থাকেন। প্রতিষ্ঠানের বিভাগীয় ব্যবস্থাপক, উপ মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি ব্যক্তি এই স্তরের অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব রিমনের কাজের সাথে ব্যবস্থাপনার কোন স্তরের সাদৃশ্য আছে? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর