চিত্রিত উদ্দীপকে 'খ'-এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের 'খ' এর স্থানে ব্যবস্থাপনা 'সংগঠন' কাজটি করে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করা সংগঠনের কাজ। এর মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজকে ভাগ করা হয়। প্রতিটি কাজের জন্য কর্মীর দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করা হয়। এতে প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজ পারস্পরিকভাবে যুক্ত থাকে। উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ সংগঠন হবে। ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা। এটি অনুযায়ী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করা হয়। আর এই নীতি ও পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় সংগঠন। এ প্রক্রিয়ায় প্রতিটি প্রতিষ্ঠানের কাজকে চিহ্নিত করা হয়। এরপর তা করার জন্য কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয়। এছাড়া সকল কর্মীর মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়। ফলে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপরিভাগের মধ্যে যোগাযোগ বজায় থাকে। তাই বলা যায়, 'খ' চিহ্নিত স্থানটি ব্যবস্থাপনার সংগঠন কাজটি করে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
চিত্রিত উদ্দীপকে 'খ'-এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি করে? ব্যাখ্যা …
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর