'ক'-এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে-এ উক্তির সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: 'ক'-এর স্থানের সম্পাদিত কাজের (পরিকল্পনা) দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে-এ উক্তির সাথে আমি একমত। ভবিষ্যতে কোনো কাজ কীভাবে করতে হবে, তার আগাম সিদ্ধান্ত নেওয়াই হলো পরিকল্পনার কাজ। এটি ভবিষ্যৎ কাজের দিক-নির্দেশনা দেয়। আর এই পরিকল্পনার আলোকে পরবর্তীতে কাজের পরিচালনা করা নিয়ন্ত্রণের কাজ। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কতটুকু কাজ হয়েছে, তা নিয়ন্ত্রণের মাধ্যমে জানা যায়। উদ্দীপকের চিত্রে 'ক' চিহ্নিত স্থানটি ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনাকে নির্দেশ করে। এটি একটি চিন্তনীয় কাজ। কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। এই অনিশ্চয়তার ওপর ভিত্তি করে পরিকল্পনা করা হয়। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পনা তৈরি করে থাকেন। প্রতিষ্ঠানের সুষ্ঠু ও উত্তম পরিকল্পনা ব্যবসায়ের লক্ষ্য অর্জনকে সহজ করে। এজন্য ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের পরিবেশ বিবেচনা করতে হয়। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা যাচাই করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। এক্ষেত্রে পরিকল্পনা সঠিক হলে বিচ্যুতি কম হয়। আর কাজে বিচ্যুতি থাকলে নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া যায়। এজন্য আবার পরিকল্পনা নিতে হয়। তাই বলা যায়, পরিকল্পনা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
'ক'-এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে-এ উক্ত…
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর