চিত্রিত উদ্দীপকে 'খ' স্থানে ব্যবস্থাপনাকে কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি বসবে। প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত কাজই হলো কর্মীসংস্থান। কর্মীর অবসর গ্রহণ, চাকরি থেকে অব্যাহতি দান প্রভৃতি কারণে বৃহদায়তন প্রতিষ্ঠানে সারা বছরই কর্মীসংস্থানের কাজ চলতে থাকে। উদ্দীপকে উল্লিখিত 'খ' স্থানটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজকে নির্দেশ করে। আমরা জানি, ব্যবস্থাপনার কাজ সাতটি; যথা: পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এ কাজগুলো পর্যায়ক্রমে সম্পাদিত হয়। চিত্রে দেখা যায়, সংগঠন প্রক্রিয়ার পরের কাজটি কর্মীসংস্থান, যা চিত্র থেকে বাদ পড়েছে। তাই বলা যায়, চিত্রের 'খ' স্থানটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজকে নির্দেশ করে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
চিত্রিত উদ্দীপকে 'খ' স্থানে ব্যবস্থাপনাকে কোন কাজটি করতে হয়? ব্যাখ্…
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর