'জারা গার্মেন্টস' নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সময়ভিত্তিক কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? - ব্যাখ্যা কর।
উত্তর: 'জারা গার্মেন্টস' নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সময়ভিত্তিক মধ্যমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা এক বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। এই ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে অন্তর্বর্তীকালীন কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের পরিকল্পনা ব্যবহৃত হয়। উদ্দীপকে 'জারা গার্মেন্টস' কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক ২০১৫ সাল থেকে ২০১৮ সাল মধ্যে অর্থাৎ ৪ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে ২,০০০ জন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ কার্য সফলভাবে সম্পাদন করে। তাদের এই পরিকল্পনাটি ৪ বছরের জন্য, যা মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'জারা গার্মেন্টস' নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সময়ভিত্তিক মধ্যমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
'জারা গার্মেন্টস' নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সময়ভিত্তিক কোন পরিকল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর