Chapter 3: পরিকল্পনা Management 2nd Paper

HSC Management 2nd Paper এর Chapter 3: পরিকল্পনা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৯২৫

প্রশ্ন

Management 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCManagement 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব মিলন একটি সফল জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার কোনো কোনো ক্ষেত্রে একই ধরনের নীতি ও কৌশল অনুসরণ করে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অধস্তনদের পক্ষে এর সাথে সঙ্গতি বিধান করে চলা সহজ হয়। কিন্তু পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে তিনি পরিকল্পনায় পরিবর্তন সাধন করেন।

Barisal · 2017

ক
লক্ষ্য কী?

উত্তর

কোনো কাজের প্রত্যাশিত ফলাফলই হলো লক্ষ্য।
খ
সিদ্ধান্ত গ্রহণে তথ্যের ভূমিকা কী?

উত্তর

সিদ্ধান্ত হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সুনির্দিষ্ট সমস্যা সমাধানের সঠিক ও সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণ মূলত ভবিষ্যৎ কর্মপন্থার সাথে সম্পৃক্ত। সিদ্ধান্তকে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে তথ্যের প্রয়োজন। তথ্যের বিচার- বিশ্লেষণের আলোকে কোনো বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণ করলে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। এজন্যই সিদ্ধান্ত গ্রহণে তথ্য অপরিহার্য।
গ
উদ্দীপকের প্রথম ক্ষেত্রে তিনি প্রকৃতিভেদে কোন ধরনের পরিকল্পনার অনুসরণ করেন তা ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকের প্রথম ক্ষেত্রে জনাব মিলন প্রকৃতিভেদে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেন। একই পরিকল্পনা বারবার অনুসরণ করাই হলো স্থায়ী পরিকল্পনা। একই ধরনের সমস্যা মোকাবিলার জন্য এ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বারবার ব্যবহৃত হয়। উদ্দীপকের জনাব মিলন একই ধরনের নীতি ও কৌশল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কর্মীরাও তার সাথে সঙ্গতি রেখে চলেন। তিনি তার প্রতিষ্ঠানে বারবার পরিকল্পনা নিতে চান না। তাই তিনি একই ধরনের পরিকল্পনা অনুসরণ করেন। ফলে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে, যা স্থায়ী পরিকল্পনার বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, জনাব মিলন প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছেন।
ঘ
প্রতিযোগিদের মোকাবিলায় জনাব মিলন পরবর্তীতে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, তার যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর

প্রতিযোগিদের মোকাবিলায় জনাব মিলন পরবর্তীতে একার্থক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, এবং তা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথার্থ। একার্থক পরিকল্পনা বলতে যে পরিকল্পনা একটা মাত্র উদ্দেশ্য সাধন বা একবার ব্যবহারের জন্য তৈরি করা হয় তাকে বোঝায়। এ পরিকল্পনা একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয় এবং উদ্দেশ্য অর্জনের সাথে সাথে তা বাতিল হয়ে যায়। উদ্দীপকের জনাব মিলন সফল জুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। প্রতিষ্ঠানে প্রথমে তিনি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন। পরবর্তীতে পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে তিনি পরিকল্পনায় পরিবর্তন সাধন করেন, যা একার্থক পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে জনাব মিলনের একার্থক পরিকল্পনাটি সহায়তা করবে। এ পরিকল্পনার মাধ্যমে তিনি ভোক্তাদের বিচার বিশ্লেষণ করে পণ্য উৎপাদনের সুযোগ পাবেন। এতে নতুন নতুন গ্রাহক তার পণ্যের প্রতি আকৃষ্ট হবে, যা জনাব মিলনকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথার্থ হবে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

মি. সাহেদ ভবিষ্যৎ পরিস্থিতি চিন্তা না করে সিলেট শহরে একটি জুস কারখানা স্থাপন করেন। আম সিলেটে উৎপন্ন হয় না, কিন্তু জুস তৈরির কাঁচামাল রাজশাহী অঞ্চল হতে এনে জুস উৎপাদনে প্রচুর খরচ পড়ায় তিনি লোকসানের সম্মুখীন হন। তাই তিনি ভবিষ্যতে কারখানাটি রাজশাহীতে স্থানান্তরের চিন্তা করেছেন।

Barisal · 2017

ক
একার্থক পরিকল্পনা কী?

উত্তর

যে পরিকল্পনা বিশেষ কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবেলার জন্য একবার ব্যবহারের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে।
খ
'পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না'- বুঝিয়ে লেখো।

উত্তর

প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য কোন কাজ কে করবে, কীভাবে করবে, কখন করবে, কতটুকু সময়ের মধ্যে করা হবে ইত্যাদি নির্ধারণ করার অগ্রিম কর্মসূচি প্রণয়নের কাজকে পরিকল্পনা বলে। পরিকল্পনা বর্তমান পরিস্থিতির আলোকেই ভবিষ্যতের জন্য প্রণয়ন করা হয়। পরিকল্পনার মাধ্যমেই ভবিষ্যতের যেকোনো কাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। এজন্যই বলা হয়, পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না।
গ
উদ্দীপকের মি. সাহেদ পরিকল্পনা প্রণয়নে কোন ধাপটি অনুসরণ করেননি? ব্যাখ্যা করো।

উত্তর

মি. সাহেদ পরিকল্পনা প্রণয়নে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ধাপটি সঠিকভাবে অনুসরণ করেন নি। পরিকল্পনা হলো কতগুলো ধারাবাহিক কার্যক্রমের সমষ্টি। এ কার্যাবলির যথার্থ অনুসরণের ওপর পরিকল্পনার সফলতা নির্ভর করে। এদের মধ্যে অন্যতম হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। উদ্দীপকের মি. সাহেদ সিলেট শহরে জুস কারখানা স্থাপন করেন অযাচিত পরিকল্পনার মাধ্যমে। বিশদভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে একটি যথার্থ পরিকল্পনা প্রণয়ন করা হয়। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে কোনো বিশেষ নির্দিষ্ট জায়গায় কারখানা স্থাপনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা যাচাই করা হয়। জনাব সাহেদ আমের সহজলভ্যতা বিবেচনা না করেই সিলেট শহরে কারখানা স্থাপন করেন। অর্থাৎ, তিনি আমের জুস কারখানা স্থাপনের ক্ষেত্রে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন নি। সুতরাং বলা যায়, মি. সাহেদ পরিকল্পনা প্রণয়নে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ধাপটি সঠিকভাবে অনুসরণ করেন নি।
ঘ
উদ্দীপকের আলোকে সঠিক পরিকল্পনা প্রণয়নের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর

মি. সাহেদ রাজশাহীতে জুস তৈরির কারখানা স্থানান্তরের যে পরিকল্পনা করেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত। একটি উত্তম পরিকল্পনা কাজের অর্ধেকের সমান। উত্তম পরিকল্পনায় উপায়-উপকরণের বাস্তবভিত্তিক তথ্য সংগৃহীত থাকে। পরিকল্পনা বাস্তবায়নে কোন কাজ, কখন, কীভাবে, কার দ্বারা, কীসের দ্বারা করা হবে এ সম্পর্কিত বাস্তবভিত্তিক ধারণা থাকতে হয়। উদ্দীপকের মি. সাহেদ ভবিষ্যত পরিস্থিতি চিন্তা না করে সিলেট শহরে একটি জুস কারখানা স্থাপন করেন। আম রাজশাহীতে বেশি উৎপাদিত হয়। তাই তিনি ভবিষ্যতে তার ব্যবসায় রাজশাহীতে স্থানান্তরের চিন্তা করেছেন। মি. সাহেদ প্রথমে সিলেট শহরে জুস কারখানা স্থাপনে কাঁচামাল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন নি। তাই তিনি লোকসানের সম্মুখীন হন। কিন্তু পরবর্তীতে রাজশাহী শহরে জুস কারখানা স্থানান্তরের চিন্তা করেন। তিনি যথাযথাভাবে তথ্য সংগ্রহ করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই বলা যায়, মি. সাহেদের রাজশাহীতে জুস কারখানা স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণ যোক্তিক।

তিস্তা কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা মানবসেবায় নিয়োজিত। তারা তিস্তা পাড়ের বন্যা দুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন তৈরি করে বিনামূল্যে সরবরাহ করবে। এজন্য এক বছরে বন্যার সময় কী পরিমাণ স্যালাইনের চাহিদা থাকে তার তথ্য সংগ্রহ করছে।

Jessore · 2017

ক
লক্ষ্য কী?

উত্তর

কোনো কাজের প্রত্যাশিত ফলাফলই হলো লক্ষ্য।
খ
ভিশন-২০২১ কেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা, ব্যাখ্যা করো।

উত্তর

পাঁচ বছরের অধিক যেকোনো সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার মধ্যে ভিশন ২০২১ অন্যতম। দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নয়নের জন্য ভিশন ২০২১ গ্রহণ করা হয়েছে। ২০১১ সালে প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পটি দশ বছর মেয়াদি। এজন্যই ভিশন ২০২১ দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
গ
রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর

রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। একার্থক পরিকল্পনা কোনো একটি বিশেষ কার্যসম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। তবে প্রণীত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়ে গেলে পুনরায় উক্ত পরিকল্পনার গ্রহণযোগ্যতা থাকে না। উদ্দীপকে তিস্তা কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা মানব সেবায় নিয়োজিত। তারা তিস্তা পাড়ের বন্যা দুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন তৈরি করে বিনামূল্যে সরবরাহ করবে। এটি বন্যা পীড়িত সময়ের জন্য গৃহীত একটি বিশেষ উদ্দেশ্য বা পদক্ষেপ, যা একার্থক পরিকল্পনার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গৃহীত একটি একার্থক পরিকল্পনা।
ঘ
তুমি কি মনে করো উক্ত পরিকল্পনার আলোকে গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত হবে? মতামত দাও।

উত্তর

একার্থক পরিকল্পনার আলোকে গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। উদ্দেশ্য ও পরিকল্পনা একে অপরের সাথে জড়িত। প্রথমে কোনো বিষয়ে একটি উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা হলে উক্ত উদ্দেশ্যের ওপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে রোভার স্কাউট গ্রুপের প্রাথমিক উদ্দেশ্য ছিল মানবকল্যাণ। এ উদ্দেশ্যকে কেন্দ্র করেই উক্ত গ্রুপ বন্যা দুর্গত মানুষদের জন্য খাবার স্যালাইন তৈরি করবে। এজন্য তারা এক বছরের বন্যার সময়ে স্যালাইনের চাহিদার পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। গ্রুপটি তাদের উদ্দেশ্যকে সামনে রেখে একার্থক পরিকল্পনা প্রণয়ন করেছে এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়েছে। রোভার স্কাউট গ্রুপটির উদ্দেশ্য ও পরিকল্পনা উভয়ই পাশাপাশি চলছে। উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা পরিকল্পনা প্রণয়ন করেছে। সুতরাং বলা যায়, পরিকল্পনার আলোকেই গ্রুপটির উদ্দেশ্য বাস্তবায়িত হবে।