বিটাক লি. এর পরিকল্পনাটি মেয়াদ বিবেচনায় কোন ধরনের? বর্ণনা কর।
উত্তর: বিটাক লি. এর পরিকল্পনাটি মেয়াদ বিবেচনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা পাঁচ বছরের অধিক সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য অর্জন করা। উদ্দীপকে বিটাক লি. পায়রা সমুদ্র বন্দরের কাছে জাহাজ নির্মাণ কাজ শুরু করেছে। ২০২০ সালের জানুয়ারি মাসের সভায় প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে ২০২৫ সালের মধ্যে ইউরোপসহ কয়েকটি দেশে তৈরিকৃত জাহাজ রপ্তানির সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের এই পরিকল্পনাটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বিটাক লি. এর পরিকল্পনাটি মেয়াদ বিবেচনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
বিটাক লি. এর পরিকল্পনাটি মেয়াদ বিবেচনায় কোন ধরনের? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর