নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব সিরাজ একটি কলেজের অধ্যক্ষ। তিনি উচ্চ মাধ্যমিক শ্রেণির ২০২৫ সালের বার্ষিক শিক্ষা সফরের জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। তিনি কমিটির সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সকলের দায়িত্ব, কর্তব্য ও সময়সূচি ভাগ করে দেন। তিনি নিয়মিত কাজের অগ্রগতি লক্ষ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এই শিক্ষা সফরটি নিয়ে শিক্ষার্থীরা খুবই সন্তুষ্ট। Q. শিক্ষা সফরের জন্য প্রকৃতির ভিত্তিতে জনাব সিরাজের পরিকল্পনাটি কোন ধরনের?
ক. কার্যভিত্তিক
খ. সময়ভিত্তিক
গ. স্থায়ী
ঘ. একার্থক
উত্তর: একার্থক
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) একার্থক ক) কার্যভিত্তিক: এটি সংগঠন কাঠামো বা কাজের ধরনের ওপর ভিত্তি করে তৈরি পরিকল্পনা। খ) সময়ভিত্তিক: এটি মেয়াদের (স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদি) ভিত্তিতে তৈরি পরিকল্পনা। গ) স্থায়ী: যে পরিকল্পনা প্রতিষ্ঠানে বারবার বা নিয়মিত ঘটা কাজের জন্য ব্যবহার করা হয়। ঘ) একার্থক (সঠিক): যে পরিকল্পনা কেবল একবার ব্যবহারের জন্য বা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি হয়। ২০২৫ সালের নির্দিষ্ট এই শিক্ষা সফরটি শেষ হলে বর্তমান পরিকল্পনাটির আর প্রয়োজন হবে না, তাই এটি একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · MCQ