পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে আল্ট্রা কোম্পানি পরিকল্পনায় নমনীয়তা নীতিটি অনুসরণ করেছে। নমনীয় নীতির যৌক্তিকতা মূল্যায়ন করা হলোঃ উদ্দীপকে আল্ট্রা কোম্পানি তাদের সারাদেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজার কে কতগুলো অঞ্চলে ভাগ করে একেক অঞ্চল একেক পরিকল্পনা প্রণয়ন করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখেন। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিকল্পনায় দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারেন। চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে।এই নীতির ফলে ব্যবসাকে সুদূর প্রসারী করা যায়। সবকিছু বিবেচনার ভিত্তি পরিকল্পনা পরিবর্তন করাই হলো নমনীয়তা নীতি। সুতরাং আল্ট্রা কোম্পানির নমনীয়তা নীতি করা যৌক্তিক। পরিশেষে বলা যায় যে, আল্ট্রা কোম্পানি কর্তৃক ব্যবহারিত নমনীয় নীতি এর যৌক্তিকতা রয়েছে ।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর