উদ্দীপকে আলমের প্রথম পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলমের প্রথম পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে স্থায়ী পরিকল্পনা। ভবিষ্যতে কি হবে তা আগাম ঠিক করা বা কৌশল নির্ধারণ করাকে পরিকল্পনা বলা হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বারবার ঘটে এমন কাজের জন্য গৃহীত পরিকল্পনায় হলো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোন পরিকল্পনা গ্রহণ বা নতুন কোন অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত বারেবারে প্রতিষ্ঠানের ব্যবহৃত হয়। একই ধরনের সমস্যা বা অবস্থা মোকাবিলার জন্য এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং অনুরূপ সমস্যা উত্তরণ বা অবস্থা মোকাবিলায় এ ধরনের পরিকল্পনা বারবার ব্যবহৃত হয়। অর্থাৎ স্থায়ী পরিকল্পনা ব্যবহারের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে। বিশেষ কোনো সমস্যার উদ্ভব না হলে এর পরিকল্পনার কোনো পরিবর্তন করা হয় না। উদ্দীপকে দেখা যায়,জনাব আলম ঢাকার মিরপুরে বেনারসি পল্লীতে শাড়ির ব্যবসা করেন। তিনি প্রতিষ্ঠান শুরু থেকে একই পরিকল্পনা অনুসরণ করে আসছেন। উৎপাদন এবং পণ্যের মানে তিনি কোন পরিবর্তন আনেন নি। এতে সময় ও শ্রম দুটিই বাঁচে। এখানে তারা একই পরিকল্পনা বারবার ব্যবহার করায় বুঝা যায় তারা স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে থাকেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে আলমের প্রথম পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর