প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব আলমের নেওয়া পরিকল্পনার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব আলমের না হওয়া পরিকল্পনায় নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ব্যবস্থাপনার কাজে শুরুতেই পরিকল্পনা প্রণয়ন করতে হয় তাই পরিকল্পনা কে ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম কাজ বলা হয়। যে পরিকল্পনা গ্রহণের পর পরবর্তীতে পরিস্থিতিতে পরিকল্পনার প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা যায় তাকে পরিকল্পনার নমনীয়তা বলা হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। কিন্তু পরিবেশ পরিস্থিতি কিংবা অর্থ সামাজিক প্রেক্ষাপটের কারণে অনেক সময় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা দেখা দেয়। এমতাবস্থায় নতুন কোন পরিকল্পনা বা পরিবর্তনের প্রয়োজন হয় । অবশ্য এসব পরিকল্পনা বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখে যাতে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করা যায়। উদ্দীপকে দেখা যায় , জনাব আলম ঢাকার মিরপুরে বেনারসি পল্লীতে শাড়ির ব্যবসা করেন। তিনি প্রতিষ্ঠান শুরু থেকে একই পরিকল্পনা অনুসরণ করে আসছেন। উৎপাদন এবং পণ্যের মানে তিনি কোন পরিবর্তন আনেন নি। এতে সময় ও শ্রম দুটিই বাঁচে। কিন্তু সম্প্রীতি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি ভোক্তা আকর্ষণের নতুন পরিকল্পনা নেন। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ কে পরিকল্পনা বলে। কতিপয় অনুমিত পরিস্থিতির ওপর নির্ভর করে পরিকল্পনা প্রণীত হয়। অনুমিত পরিস্থিতি বাস্তবে অনুপস্থিত থাকলে পরিকল্পনার পরিবর্তন করার প্রয়োজন দেখা যায়। তাই পরবর্তীতে অবস্থার সাথে মানীয় চলার জন্য পরিকল্পনার নমনীয়তা খুবই প্রয়োজন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব আলমের নেওয়া পরিকল্পনার যৌক্তিকত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর