বর্তমান অবস্থা উত্তরণে উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্য যথাযথ হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রশিদের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবর্তিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থকেই নমনীয়তা বলে।ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যে দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়।তাই ব্যবসায়ের ক্ষেত্রে একজন ব্যবসায়ীকে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে, জনাব রশিদ একটি শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানে ২০২৪ সালের জন্য উৎপাদন লক্ষ্যমাত্রা বিগত বছরের তুলনায় উচ্চবিলাসী চিন্তা করে ৪০% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। আন্তর্জাতিক যুদ্ধবিগ্রহের কারণে বৈশ্বিক মন্দা ভাব ও প্রয়োজনীয় কাঁচামালার দাম বৃদ্ধি পাওয়ায় সঠিক সময় পর্যন্ত কাঁচামালের যোগান দিতে ব্যর্থ হয়। বর্তমান অবস্থার প্রেক্ষিতে সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করেন। ব্যবসায়ের পরিস্থিতি সবসময় একরকম থাকেনা।তাই ব্যবসায়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তা পরিবর্তন করার প্রয়োজন হয় এবং এই পরিবর্তন অবশ্যই প্রতিযোগি প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী পরিবর্তিত হতে হয়।যা পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটির মধ্যেও পরিকল্পনার এই নমনীয়তার বৈশিষ্ট্য রয়েছে। এতে আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
বর্তমান অবস্থা উত্তরণে উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্য যথাযথ হবে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর