উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে পরিকল্পনা প্রণয়নের কোন পদক্ষেপটি উপেক্ষিত হওয়ার কারণে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন পদক্ষেপটি উপেক্ষিত হওয়ার কারণে প্রতিষ্ঠানটি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও বাধা চিন্তায় নিয়ে ভবিষ্যৎ অবস্থা কেমন হতে পারে তা আগাম মূল্যায়ন কে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন বলে। উদ্দীপকের মি. আদিব "মিতালী ফ্যাশন লিমিটেড" এর উৎপাদন ব্যবস্থাপক। কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক দুই বছরে একটি নির্দিষ্ট ডিজাইনের এক লক্ষ পিস টি শার্ট উৎপাদন করেন এবং পুরোটাই বিক্রি হয়ে যায়। এতে মি. আদিব উৎসাহিত হন এবং সমপরিমাণ কর্মী নিয়ে অন্য ডিজাইনে বাৎসরিক এক লক্ষ পিস টি শার্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উৎপাদন কার্য পরিচালনা করতে থাকেন। মাসিক মূল্যায়নে দেখা যায় পরিকল্পনা মাফিক লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে বাজারে সম জাতীয় পণ্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভবিষ্যৎ মূল্যায়নের ক্ষেত্রে বাইরের বিভিন্ন পক্ষ,যেমন- গ্রাহক, প্রতিযোগী, সরবরাহ কর্মী ইত্যাদি পক্ষের প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করার প্রয়োজন পড়ে। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় - আর্থিক সুযোগ সুবিধা, যন্ত্রপাতির মান, ব্যবস্থাপক ও কর্মীদের দক্ষতা ইত্যাদির ক্ষেত্রেও বিবেচনা করতে হয়। সুতরাং উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন পদক্ষেপটি উপেক্ষিত হওয়ার কারণে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে পরিকল্পনা প্রণয়নের কোন পদক্ষেপটি উপেক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর