"পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি"- ব্যাখ্যা কর।
উত্তর: পরিকল্পনা মোতাবেক ব্যবস্থাপনার অন্যান্য কাজ পরিচালিত ও কার্যকর হয় বলে একে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয়। ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করাই হলো পরিকল্পনা। এটি ব্যবস্থাপনার প্রথম কাজ এবং অন্যান্য কাজের ভিত্তি স্বরূপ। পরিকল্পনা যা নেওয়া হয় তা বাস্তবায়নের জন্যই সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্ব দান ইত্যাদি কার্য পরিচালিত হয়। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিকল্পনা আদর্শ মানের ভূমিকা পালন করে। এছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদনীয় প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হয়। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
"পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি"- ব্যাখ্যা কর।
উত্তর