উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতি ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ বেশি যৌক্তিক হবে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতি ভিত্তিক একার্থক পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক বলে আমি মনে করি। যে পরিকল্পনার প্রতিষ্ঠানের শুধু একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনায় উদ্দেশ্য বাস্তবায়িত হলে এই কার্যকারিতা শেষ হয়ে যায়। উদ্দীপকে জনাব সামিউল তার প্রতিষ্ঠিত সাবান উৎপাদনকারী কোম্পানির পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও জড়িত। তিনি তার কোম্পানির উৎপাদন কাজের জন্য ৫ বছরের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেন। অপর দিকে ঠিকাদার হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পাওয়ায় তার নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেন। জনাব সামিউল এর পরিকল্পনাটি শুধু সেতু নির্মাণের জন্যই করা হবে। সেতু নির্মাণ শেষ হলে এ পরিকল্পনার কার্যকারিতা ও শেষ হয়ে যাবে। তাই উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক এ ধরনের পরিকল্পনার জন্য একাত্মক পরিকল্পনা প্রণয়ন করা অধিক যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতি ভিত্তিক কোন ধরনের পরিকল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর