পরিকল্পনার আঙ্গিনা বলতে কী বোঝায়?
উত্তর: ভবিষ্যতে যে অবস্থার মধ্য দিয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হবে তাকে পরিকল্পনার অঙ্গন বলে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পূর্বক পরিকল্পনা প্রণেতা গনকে এ পর্যায়ে ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে পূর্বানূমান করতে হয়। এর আলোকে এই পরিকল্পনার পটভূমি নির্ধারণ করা হয়। পর্যায় শুধু প্রতিষ্ঠানের নিজস্ব অবস্থান নয় এর বাইরে ও বিভিন্ন লক্ষ্য, যেমন-প্রতিযোগী, ভোক্তা, সরকার সহ বিভিন্ন পক্ষের অবস্থা ও তাদের সম্ভাব্য ভূমিকা কি হতে পারে এ সম্পর্কে অনুমান করার প্রয়োজন পড়ে। এরূপ অনুমানের আলোকে ভবিষ্যতে করণীয় সম্পর্কে এক্ষেত্রে সুস্পষ্ট ধারণা গ্রহণের চেষ্টা করা হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনার আঙ্গিনা বলতে কী বোঝায়?
উত্তর