উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে অহনা কোম্পানির পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে অহনা কোম্পানিটির পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা ৫ বছরের অধিক সময়ের মধ্যে প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এ ধরার পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্যে অর্জন করা। যেমন: একটি দেশের সপ্ত বার্ষিক পরিকল্পনা। উদ্দীপকের ২০২০ সাল থেকে ২০২৬ সালের মধ্যে অহনা কোম্পানি প্রতিযোগীদের শীর্ষে অবস্থান করতে চায়। তাই কোম্পানি একটি নতুন বিক্রয় পরিকল্পনা গ্রহণ করেছে। সেজন্য কাঁচামাল, উৎপাদন পদ্ধতি, চাহিদা, প্রতিযোগিতার সংখ্যা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার বিশ্লেষণ করেছে। এখানে দেখা যাচ্ছে উক্ত পরিকল্পনার মেয়াদ সাত বছর , যা দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় , উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে অহনা কোম্পানির পরিকল্পনাটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে অহনা কোম্পানির পরিকল্পনাটি কোন ধরনের? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর