উদ্দীপকে অহনা কোম্পানিটি পরিকল্পনার যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে সফল হয়েছে তার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অহনা কোম্পানিটি পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে সফল হয়েছেন। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তের প্রয়োজনীয় পরিবর্তন আমার সামর্থকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসার ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সাল থেকে ২০২৬ সালের মধ্যে অহনা কোম্পানি প্রতিযোগীদের শীর্ষে অবস্থান করতে চায়। তাই কোম্পানি একটি নতুন বিক্রয় পরিকল্পনা গ্রহণ করেছে। সেজন্য কাঁচামাল, উৎপাদন পদ্ধতি, চাহিদা, প্রতিযোগিতার সংখ্যা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার বিশ্লেষণ করেছে। এক বছর পর তারা লক্ষ্য করলো কাঁচামালের মূল্য ও প্রতিযোগীর সংখ্যা বেড়েছে। ফলের ব্যবস্থাপক পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে নতুনভাবে কার্যক্রম শুরু করে সফল হয়েছে। ব্যবসার পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। তাই ব্যবসায়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকে পরিবর্তিত হতে হয়, যা পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটির মধ্যেও পরিকল্পনার এই নমনীয়তা বৈশিষ্ট্যটি রয়েছে। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সফল হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে অহনা কোম্পানিটি পরিকল্পনার যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে সফল …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর