সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়?
উত্তর: কোন কার্যসম্পাদনের জন্য একাধিক কর্মপন্থার মধ্য হতে সর্বোত্তম পন্থাটি বেছে নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক কার্যক্রম। এটি এক ধরনের পরিকল্পনা। প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলীর সম্পাদনের জন্য ব্যবস্থাপকের নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবস্থাপক বিভিন্ন সমস্যার সমাধান করে, কর্মপন্থা ঠিক করেন এবং লক্ষ অর্জনে এগিয়ে যান। সিদ্ধান্ত গ্রহণ ছাড়া প্রতিষ্ঠান কোন কাজই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। প্রতিযোগিতা পূর্ণ ব্যবসায় জগতের সঠিক সিদ্ধান্ত গ্রহন প্রতিষ্ঠানের জন্য যেমনই লক্ষ্য অর্জনের পথকে সুগম করে তেমনি ভুল সিদ্ধান্ত গ্রহন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পথকে বাঁধাগ্রস্ত করে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়?
উত্তর