সময় বিবেচনায় 'জারা গার্মেন্টসের' পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর
উত্তর: সময় বিবেচনায় জারা গার্মেন্টস এর পরিকল্পনাটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য এক বছর বা তার কম সময়ের জন্য স্বল্প মেয়াদী পরিকল্পনা তৈরি করা হয়। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক পরিকল্পনা স্বল্প মেয়াদে পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানে বিভাগীয় ও উপ-বিভাগীয় পর্যায়ে যেসব পরিকল্পনা নেওয়া হয় তাও স্বল্পমেয়াদী পরিকল্পনা। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে স্বল্পমেয়াদী পরিকল্পনা সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকে যারা গার্মেন্টস ইউরোপের বিভিন্ন দেশে তার উৎপাদিত পণ্য বিক্রয় করে। আগামী তিন মাসের ২ লক্ষ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এটি উৎপাদন কার্যক্রম শুরু করে। যেহেতু এই প্রতিষ্ঠানটি তিন মাসের জন্য একটি লক্ষ্যমাত্রা নিয়ে তার উৎপাদন কার্যক্রম শুরু করে। তাই বলা যায় সময় বিবেচনায় যারা গার্মেন্টসের পরিকল্পনাটি একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
সময় বিবেচনায় 'জারা গার্মেন্টসের' পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর