উদ্দীপকের জনাব মিজান তিন মালিকের ১০ বা ১৫ বছরের লক্ষ্য নির্ধারণ কে কি বলে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মিজান তিন মালিকের ১০ বা ১৫ বছরের লক্ষ্য নির্ধারণ কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। যে পরিকল্পনা পাঁচ বছরের অধিক সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। তবে এই ধরনের পরিকল্পনার মেয়াদ সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত হতে পারে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্যে অর্জন করা। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কর্পোরেট লেভেলে যে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে তা এই ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে । উদ্দীপকে দেখা যায় জনাব মিজান সহ তার প্রতিষ্ঠানের তিনজন মালিক পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং উৎপাদন নিয়ে লক্ষ্য নির্ধারণ করেন । তাদের পণ্য যাতে গুণ ও মান সম্পন্ন হয় এবং দীর্ঘদিন ১০ বা ১৫ বছর পর্যন্ত কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখে। তাদের উৎপাদিত পণ্য পরিচিত এবং বিক্রি হতে থাকে। এখানে দেখা যাচ্ছে তাদের পরিকল্পনাটি ২০ বছর বা ১৫ বছর পর্যন্ত প্রণয়ন করা হয়, যা থেকে বোঝা যায় এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের জনাব মিজান তিন মালিকের ১০ বা ১৫ বছরের লক্ষ্য নির্ধারণ কে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর