উদ্দীপকের মি. সাজ্জাদ উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা প্রণয়নে যে ধাপটির প্রাধান্য নিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন করা হলো।
উত্তর: উদ্দীপকের সাজ্জাদ উৎপাদন বৃদ্ধির জন্য যে পরিকল্পনা প্রণয়নে যে ধাপটি প্রাধান্য দিয়েছেন সেটা হল বিকল্প কার্য পদ্ধতির প্রণয়ন ও মূল্যায়ন। ভবিষ্যত যে কোন পরিস্থিতির মধ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্ব থেকে একাধিক বিকল্প ঠিক করে রাখাকে বিকল্প কার্যপদ্ধতি প্রণয়ন বলে। এ পর্যায়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের জন্য অনুসরণযোগ্য একাধিক কার্যপদ্ধতি পরিকল্পনাবিদকে উদ্ভাবন করতে হয়। তবে পরিকল্পনাবিদকে মনে রাখতে হবে বিকল্প কার্যপদ্ধতি গুলো যেন উদ্দেশ্যের সাথে যুক্তিসঙ্গত হয়। এজন্য পরিকল্পনা ভিত্তকে কার্যপদ্ধতি গুলো দাঁড় করানোর জন্য গভীর চিন্তা ভাবনা করতে হয়। উদ্দীপকের তিনি বর্ধিত উৎপাদনের জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করেন । ভবিষ্যৎ সুযোগ-সুবিধা বিবেচনায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গৃহীত বিকল্পসমূহ যথাযথ মূল্যায়নকে বিকল্প কার্যপদ্ধতি মূল্যায়ন বলে। অর্থাৎ এ পর্যায়ে গৃহীত পদ্ধতির সমূহের সুবিধা ও অসুবিধা, কার্যকারিতা, ফলপ্রদুতা ইত্যাদি পুঙ্গানুপুঙ্গভাবে মূল্যায়ন করা হয়। আর এভাবে প্রতিষ্ঠানিক লক্ষ খুব সহজেই অর্জন করা যায়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের মি. সাজ্জাদ উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা প্রণয়নে যে ধাপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর