স্থায়ী পরিকল্পনায় ব্যয় কম হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। কোন প্রকার পরিবর্তন ছাড়া এরূপ পরিকল্পনা বারবার ব্যবহৃত হয়। এটি তৈরীর সময় ব্যয় একবারই হয়। পরবর্তীতে যত বেশি বার এটি ব্যবহার করা হয়, ততই এর গড় ব্যয় কমে যায়। তাছাড়া কর্মীরা এটি ব্যবহারের অভ্যস্ত হয়ে পরে বলে তাদেরকে এ ব্যাপারে বারবার নির্দেশনা দিতে হয় না। এতে পরিচালনা খরচ কমে আসে। তাই বলা যায়, স্থায়ী পরিকল্পনায় ব্যয় কম।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
স্থায়ী পরিকল্পনায় ব্যয় কম হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর