কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
উত্তর: কর্ণফুলী নদীর তলদেশের ট্যানেল নির্মাণ প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা। যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্যে অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকান্ড পরিচালিত হয় সেখানে একাত্মক পরিকল্পনা উত্তম বলে বিবেচিত হয়। উদ্দীপকে পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ সহজ করতে সরকার কর্ণফুলী নদীর তলদেশের ট্যানেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। একমাত্র উদ্দেশ্য করা হয়েছে বলে ট্যানেল নির্মাণ পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ প্রকৃতিগত ভাবে একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর