উত্তম পরিকল্পনায় কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্যানেল নির্মাণের পরিকল্পনা গুনগত পরিবর্তন সাধন সম্ভব হয়েছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উত্তম পরিকল্পনায় নমনীয়তা বৈশিষ্ট্যটির ভিত্তিতে ট্যানেল নির্মাণের পরিকল্পনায় গুণগত পরিবর্তন সাধন সম্ভব হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্ত প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়ে একজন ব্যবসায়ীকে সমাজের টিকে থাকতে হবে। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে,পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ সহজ করতে সরকার কর্ণফুলী নদীর তলদেশের ট্যানেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। কাজ শুরু করার পরে নদীর নব্যতা ও সংযোগ সড়কের সাথে সমন্বয় করে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন করা হয়। ট্যানেলটির কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। পরিবেশ পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই লক্ষ্য অর্জনে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আর এই পরিবর্তন পরিকল্পনায় নমনীয়তার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে ট্যানেল নির্মাণে যে বাধা গুলো দেখা দেয় তা নিরসনকল্পে পরিকল্পনার কিছু গুণগত পরিবর্তন আনা হয়। ফলে নির্মাণের কাজ সফলভাবে সমাপ্ত হয়। তাই আমি মনে করি, উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটির ভিত্তিতে ট্যানেল নির্মাণের পরিকল্পনা গুণগত পরিবর্তন করা সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উত্তম পরিকল্পনায় কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্যানেল নির্মাণের পরিকল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর