উদ্দীপকে বাণিজ্য মেলায় মি. নেয়ামত দোকান স্থাপন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মি. নেয়ামতের দোকান স্থাপন একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে মি. নেয়ামত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফাস্ট ফুডের একটি দোকান দিলেন। বাণিজ্য মেলা যেকোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। কখনো এক সপ্তাহ, কখনো একমাস সর্বোচ্চ দুই মাস হতে পারে। এ নির্দিষ্ট সময়ের জন্য মেলায় যে পরিকল্পনা নিয়ে দোকান দেওয়া হয় মেলা শেষ হলে পরিকল্পনারও সমাপ্তি ঘটে। এখানে মেলাকে উদ্দেশ্য করে দোকান দেওয়া হয়েছে। সুতরাং বাণিজ্য মেলায় মি. নেয়ামতের দোকান স্থাপন একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে বাণিজ্য মেলায় মি. নেয়ামত দোকান স্থাপন কোন পরিকল্পনার অন্তর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর