উদ্দীপকে মেট্রোরেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মেট্রোরেল স্থাপন প্রকৃতিভিত্তিক একার্থক পরিকল্পনা। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনায় উদ্দেশ্যটি বাস্তবায়িত হয়ে গেলে এর কার্যকারিতা শেষ হয়ে যায়। উদ্দীপকে সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে ঢাকায় মেট্রোরেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য অর্থাৎ মেট্রোরেল স্থাপনের পরিকল্পনা করা হয়। এ উদ্দেশ্যটি বাস্তবায়িত হলে এর কার্যকারিতাও শেষ হয়ে যাবে। সুতরাং উদ্দীপকে মেট্রোরেল স্থাপন প্রকৃতিভিত্তিক একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে মেট্রোরেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর