লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি যথাযথভাবে পালন করা উচিত? যুক্তি দাও।
উত্তর: লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির পরিকল্পনার বাস্তবমুখিতা বৈশিষ্ট্যটি যথাযথভাবে পালন করা উচিত। বাস্তবমুখিতা বলতে ভবিষ্যৎ অবস্থা বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়নযোগ্য হওয়াকে বোঝায়। বৃহত্তর উদ্দেশ্য ও তার আলোকে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করলেই তা সুফল দিতে পারে না। অবাস্তব পরিকল্পনা সবার মাঝে তাৎক্ষণিক কিছুটা আশাবাদ সৃষ্টি করতে সমর্থ হলেও কার্যক্ষেত্রে তা কখনই কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। উদ্দীপকে রবি ফ্যাশন ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য তাদের কারখানার উৎপাদন ১২% বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু লক্ষ্য সুনির্দিষ্টভাবে স্থির করা হলেও প্রতিষ্ঠানটি মনে করছে অতীত ভালোভাবে বিশ্লেষণ করা হয়নি এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অবস্থা ও বাহ্যিক পরিবেশ সম্পর্কে তাদের ধারণা ও গবেষণার ফলাফল পর্যাপ্ত নয়। যেকোনো পরিকল্পনা অবশ্যই বাস্তবসম্মত হওয়া উচিত। কারণ অবাস্তব বা কাল্পনিক পরিকল্পনা কখনও প্রতিষ্ঠানে কার্যকর নয়। তাছাড়া অবাস্তব পরিকল্পনায় কর্মীরা কাজ করতে অনীহা প্রকাশ করে। তাই লক্ষ্য অর্জনে উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিকল্পনা বাস্তবমুখিতা বৈশিষ্ট্যসম্পন্ন হওয়া উচিত। এতে কর্মীরা তা সাধরে গ্রহণ করে এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি যথাযথভাবে পা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর