স্থায়ী পরিকল্পনা বলতে কী বোঝ?
উত্তর: যযে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়। পাশাপাশি একই ধরনের কাজ করতে করতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে করে কর্মীদের কাজে ভুলের পরিমাণও অনেক কমে যায়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
স্থায়ী পরিকল্পনা বলতে কী বোঝ?
উত্তর