উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করা যুক্তিসঙ্গত হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে প্রকৃতিভিত্তিক স্থায়ী পরিকল্পনা প্রণয়ন করা যুক্তিযুক্ত। যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়। উদ্দীপকে জনাব রতন পদ্মা জুতা ফ্যাক্টরিতে যোগদান করেন। যোগ দেওয়ার পর তিনি লক্ষ্য করলেন কর্মীরা তাদের সাধ্যমত কাজ করছে না এবং অনেক কাঁচামাল অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং কিছু নষ্ট হচ্ছে। আবার দুটি মেশিনও অব্যবহৃত অবস্থায় আছে। এতে উৎপাদনও ব্যাহত হচ্ছে। এর সমাধানকল্পে তিনি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি কিছু নীতিমালা প্রণয়ন করতে ইচ্ছুক। উদ্দীপকে রতন যে নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছেন তা স্থায়ী পরিকল্পনার অন্তর্গত। উক্ত পরিকল্পনা ব্যবহারের মাধ্যমে তার সমস্যার সমাধানতো হবেই বরং তিনি বিভিন্ন সুবিধা পাবেন। সুবিধাগুলো হলো স্থায়ী পরিকল্পনা বার বার ব্যবহৃত হয় বলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে, এরূপ পরিকল্পনা কর্মীদের নিকট গ্রহণযোগ্যতা বেশি পায়; কারণ একই পরিকল্পনা ব্যবহার করতে করতে কর্মীরা দক্ষ হয়ে ওঠে। এছাড়াও এরূপ পরিকল্পনা ব্যবহারে ব্যবস্থাপকগণ দক্ষ হয়ে ওঠে বলে তত্ত্বাবধানে শ্রম ও সময় কম দিতে হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে প্রকৃতিভিত্তিক কোন ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর