উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ বেশি যৌক্তিক হবে বলে তোমার মনে হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক একার্থক পরিকল্পনা গ্রহণ করা বেশি যৌক্তিক হবে বলে আমি মনে করি। এ পরিকল্পনা কোনো সমস্যা বা কোনো একটি বিশেষ কাজ সম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। এটি শুধু একবারই ব্যবহার হয়। এরপর এ পরিকল্পনার আর কোনো কার্যকারিতা থাকে না। উদ্দীপকের জনাব সামিউল তার প্রতিষ্ঠিত সাবান উৎপাদনকারী কোম্পানির একজন পরিচালক। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত। ঠিকাদার হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পান। এ লক্ষ্যে তিনি একটি প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেন। জনাব সামিউলের পরিকল্পনাটি শুধু সেতু নির্মাণের জন্য করা হবে। সেতু নির্মাণ শেষে এর প্রয়োজন শেষ হয়ে যাবে। তাই এক্ষেত্রে তার উচিত একার্থক পরিকল্পনা গ্রহণ করা। সেতু নির্মাণ শেষে এ পরিকল্পনার আর কোনো কার্যকারিতা থাকবে না। তাছাড়া এ পরিকল্পনা অন্য কোনো প্রকল্পেও ব্যবহার করা হবে না। তাই বলা যায়, সেতু নির্মাণের জন্য জনাব সামিউলের একার্থক পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর