উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের আলোকে পদ্মা সেতুর পরিকল্পনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের আলোকে পদ্মা সেতুর পরিকল্পনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ভবিষ্যৎ সব সময়ই অনিশ্চিত। তাই পরিকল্পনা পরিবর্তনযোগ্য হওয়া প্রয়োজন। পরিকল্পনার নমনীয়তা থাকলে ভবিষ্যৎ অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে তা পরিবর্তন করা যায়। এটি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্দীপকে পদ্মা সেতু নির্মাণ একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি একার্থক প্রকল্প। প্রথমে সেতু নির্মাণ প্রকল্প একভাবে গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে নদীটির খরস্রোতা বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাকৃতিক কারণে পরিকল্পনায় গুণগত পরিবর্তন আনতে হয়। এসবের মাধ্যমে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে। এক্ষেত্রে নমনীয়তা না থাকলে নদীর প্রকৃতিজনিত প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব হতো না। অপরিবর্তনীয় পরিকল্পনা বাস্তবায়নে কর্তৃপক্ষ ব্যর্থ হতো। ফলে প্রকল্পের সময় ও খরচ অনেক বাড়ত। নমনীয়তার কারণেই কর্তৃপক্ষ প্রাকৃতিক পরিস্থিতি মোকাবিলায় সংশোধনী ব্যবস্থা নিতে পেরেছে। ফলে সেতু তৈরির গতিশীলতা অব্যাহত ছিল। তাই বলা যায়, উত্তম পরিকল্পনা নমনীয়তার বৈশিষ্ট্য থাকায় পদ্মা সেতুর মতো জটিল নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের আলোকে পদ্মা সেতুর পরিকল্পনায় গুণগত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর