পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব কামরুলের প্রতিষ্ঠানটি সফলতা লাভ করেছে- প্রাতিষ্ঠানিক সফলতায় তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে জনাব কামরুলের প্রতিষ্ঠানটি সফলতা লাভ করেছে। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা 'বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব কামরুল একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার ক্ষেত্রে একই ধরনের নীতি ব্যবহার করেন। এতে কর্মীরা সহজেই সঙ্গতি বিধান করতে পারে। কিন্তু প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পণ্যের ডিজাইন ও বাজারজাতকরণ কৌশলের পরিবর্তন আনেন। ফলে প্রতিষ্ঠানটি সফলতার সাথে কার্যক্রম সম্পাদন করছে। ব্যবসায়ের পরিবেশ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই বিভিন্ন ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। নমনীয়তা গুণের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে তাদের পণ্যের ডিজাইন ও বাজারজাতকরণ, কৌশলে পরিবর্তন এনে সফলতা অর্জন করে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি নমনীয়তা বৈশিষ্ট্য অনুসরণ করেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব কামরুলের প্রতিষ্ঠানটি সফলতা লা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর