পরিকল্পনাটি বাস্তবায়নে কোন বিষয়ের গুরুত্ব দেওয়া উচিত? এ বিষয়ে তোমার মতামত তুলে ধরো।
উত্তর: পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও বাধাগুলোর আগাম মূল্যায়নকে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী চায়, কী ধরনের সুযোগ-সুবিধা লাভ করতে পারে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় ভবিষ্যৎ মূল্যায়নের মাধ্যমে জানতে পারে। উদ্দীপকে অপরূপ ফার্নিচার একটি বড় আকারের ফরমায়েশ প্রাপ্ত হয়েছে। শুধুমাত্র এই ফরমায়েশকে সামনে রেখে উৎপাদন বিভাগ একটি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নকালে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও শ্রমিকদের সক্ষমতার বিষয়টি তেমনভাবে বিবেচনা করা হয়নি। ফলে শ্রমিকরা উৎপাদন ব্যবস্থাপকের পরিকল্পনাটি সহজভাবে গ্রহণ করেনি এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সার্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি পদক্ষেপের দুটি অংশ; যার একটি অভ্যন্তরীণ (শক্তি ও দুর্বলতা) এবং অন্যটি বাহ্যিক (সুযোগ ও বাধা)। পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরিকল্পনাকারীকে অবশ্যই এই দুটি বিষয় বিবেচনা করতে হয়। কেননা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতার পাশাপাশি বাহ্যিক সুযোগ ও বাধা বিবেচনায় নিলে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আমি মনে করি, পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনাটি বাস্তবায়নে কোন বিষয়ের গুরুত্ব দেওয়া উচিত? এ বিষয়ে তোমার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর