উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের কোন ধাপে অবস্থান করছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের 'বিকল্পসমূহের মূল্যায়ন' ধাপে অবস্থান করছে। যেকোনো প্রকল্পে বিনিয়োগের আগে উক্ত প্রকল্পের বিকল্পসমূহ মূল্যায়ন করতে হয়। এক্ষেত্রে বিকল্পসমূহকে আদর্শমানের ভিত্তিতে তুলনা করে মূল্যায়ন করা হয়। এজন্য প্রতিষ্ঠানের সামর্থ্য, দুর্বলতা ও ঝুঁকির দিকগুলো বিবেচনা করতে হয়। উদ্দীপকে উল্লিখিত টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তাদের পণ্য সারিতে নতুন একটি পণ্য যোগ করতে চায়। তারা বাজার যাচাই করে টুথব্রাশ বাজারজাতকরণ করার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে তারা বাজারে বিভিন্ন সুযোগ-সুবিধা ও পণ্যের চাহিদা যাচাই করে। এর মাধ্যমে তারা মনে করে টুথব্রাশ এ ব্যবসায়ের জন্য বর্তমানে লাভজনক হতে পারে। তাই সমজাতীয় অন্যান্য পণ্যের সাথে যাচাই করে তারা উক্ত পণ্যই নির্বাচন করে। উক্ত প্রতিষ্ঠানের মূল্যায়নের সাথে পরিকল্পনা প্রণয়নের 'বিকল্পসমূহ মূল্যায়ন' ধাপের মিল আছে। সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে পরিকল্পনা প্রণয়নের বিকল্পসমূহের মূল্যায়ন ধাপে আছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের কোন ধাপে অবস্থান করছে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর