উদ্দীপকে প্রতিষ্ঠানটি কি প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে বলে আমি মনে করি। মূল পরিকল্পনা কার্যকর ও ফলপ্রসূ করতে অনেক সময় কৌশলগত পরিকল্পনার আশ্রয় নেওয়া হয়। এতে দ্রুত সফলতা পাওয়া সম্ভব হয়। আবার, প্রতিযোগিতায়ও টিকে থাকা যায়। উদ্দীপকের টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তাদের পণ্য সারিতে নতুন একটি পণ্য যোগ করতে চায়। তারা বাজার যাচাই করে টুথব্রাশ বাজারজাতকরণ করার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে সরাসরি প্রতিষ্ঠানের নামে টুথব্রাশ অথবা 'Buy one get one free [গণিত] অফার দেওয়ার চিন্তা করে। অর্থাৎ, একটি টুথপেস্টের সাথে একটি টুথব্রাশ গ্রাহককে বিনামূল্যে দেওয়ার বিষয়টি নিয়ে তারা যাচাই-বাছাই করছে। 'Buy one get one free [গণিত] বিষয়টি বিক্রয় বাড়ানোর একটি কৌশল। এ কৌশলটি তারা মূল পরিকল্পনা ব্যাপক পরিসরে বাস্তবায়নের জন্য নিতে চাচ্ছে। এক্ষেত্রে ফ্রিতে ব্রাশ পেয়ে সহজেই ক্রেতারা আকর্ষিত হবে। ফলে তারা ধীরে ধীরে টুথব্রাশটি ব্যবহারে অভ্যস্ত হবে। এক মাস পর বিনামূল্যের অফার তুলে দিলেও গ্রাহকরা পণ্য কিনবে। এভাবে তারা গ্রাহককে স্থায়ী ক্রেতায় পরিণত করতে পারবে। এছাড়া এর মাধ্যমে তারা অন্য প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে অনেক এগিয়ে থাকবে। তাই কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কি প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে? তোমার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর