পরিকল্পনাকে চিন্তন-মনন প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোন কাজ কে, কখন, কীভাবে করবে প্রভৃতি নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। মেধা, মননশীলতা ও চিন্তাশক্তি ব্যবহার করে পরিকল্পনার কর্মসূচি নির্ধারণ করতে হয়। ব্যক্তির চিন্তার গভীরতা, দূরদৃষ্টি, পূর্বানুমান প্রভৃতির ওপর পরিকল্পনার মান নির্ভর করে। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার চিন্তন-মনন বা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনাকে চিন্তন-মনন প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর