উদ্দীপকের মি. শামিমের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. শামিমের পরিকল্পনাটি মধ্যমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা এক বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। এই ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে অন্তর্বর্তীকালীন কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের পরিকল্পনা ব্যবহৃত হয়। উদ্দীপকে মি. শামিম পিসি ডেভলপার লি. এর এমডি। তিনি একটি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনা অনুযায়ী তিনি কাজও শুরু করেন। উক্ত পরিকল্পনাটি তিন বছরের জন্য, যা মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. শামিমের পরিকল্পনাটি মধ্যমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের মি. শামিমের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর