পরিকল্পনার কোন নীতির ফলে মি. শামিমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেল? বিশ্লেষণ কর।
উত্তর: পরিকল্পনার নমনীয়তা নীতির ফলে মি. শামিমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে যায়। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মি. শামিম পিসি ডেভলপার লি. এর এমডি। তিনি একটি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনা অনুযায়ী তিনি কাজও শুরু করেন। ২য় বছরে ক্রেতাদের চাহিদা বিবেচনায় প্রতিষ্ঠানটি ভবনের নকশায় কিছু পরিবর্তন করেন। ফলে অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে যায়। ব্যবসায়ের পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই ব্যবসায়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন, দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই ক্রেতার আর্থিক সামর্থ্য ও প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকে পরিবর্তিত হতে হয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের মি. শামিমও তাই পরিকল্পনার এই নমনীয়তার নীতিটি গ্রহণ করে সফল হয়েছে। তাই আমি মনে করি, পরিকল্পনার নমনীয়তা নীতির ফলে মি. শামিমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে যায়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনার কোন নীতির ফলে মি. শামিমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর